সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথে মোদির উপস্থিতি অনিশ্চিত

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথে মোদির উপস্থিতি অনিশ্চিত

icon
দর্পণ টিভি লন্ডন
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথে মোদির উপস্থিতি অনিশ্চিত

১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে ঘিরে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আয়োজনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও নির্ধারিত কর্মসূচির কারণে তার উপস্থিতি অনিশ্চিত বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দিল্লিতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। একই সময়ে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সম্ভাব্য বৈঠক এবং একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সূচি থাকায় মোদির ঢাকা সফরের সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।

তিনি উপস্থিত থাকতে না পারলে ভারতের পক্ষ থেকে উপ-রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রীর মতো কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ–ভারত সম্পর্ক স্বাভাবিক ও শক্তিশালী করার বিষয়ে দিল্লি আগ্রহী, তবে তা কৌশলগত বিবেচনায় ধীরে এগোতে চায়।

কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সম্ভাব্য উপস্থিতি নিয়েও আলোচনা চলছে। একই মঞ্চে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের উপস্থিতি হলে তা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

বাংলাদেশের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পাশাপাশি চীন, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কের মতো অংশীদার দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার তারেক রহমান বলেন, তার সরকারের পররাষ্ট্রনীতি জনগণের স্বার্থকেন্দ্রিক হবে এবং কোনো একক দেশের ওপর নির্ভরশীল থাকবে না। এর আগে নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোন আলাপে দুই দেশের সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক নির্বাচনে বড় জয় পাওয়ার পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক উপস্থিতি ঘিরে তাই আঞ্চলিক কূটনীতিতেও বাড়তি গুরুত্ব দেখা যাচ্ছে।