সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন ১০০০ অতিথি

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন ১০০০ অতিথি

icon
সুয়েব রানা
নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন ১০০০ অতিথি

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিসহ প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের ২৯৭টি আসনে নির্বাচিত সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে এবং আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গেজেট প্রকাশের পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। সে হিসেবে আগামী ১৪, ১৫, ১৬ ও ১৭ তারিখের মধ্যে শপথ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

তিনি আরও জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর নির্বাচনে অংশ নেওয়া দলগুলো নিজ নিজ সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। যে নেতা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন পাবেন, তাকে রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে উপস্থাপন করা হবে। এরপর রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

প্রধানমন্ত্রী নিয়োগের পর সুবিধাজনক সময় নির্ধারণ করে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান তিনি।

শপথ পাঠ করানোর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারেন। প্রয়োজনে তাদের মনোনীত কেউ এই দায়িত্ব পালন করবেন। বিশেষ পরিস্থিতিতে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।

শপথ অনুষ্ঠানে অতিথি উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় এক হাজার অতিথি অনুষ্ঠানে অংশ নেবেন। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় আনুষ্ঠানিক নতুন অধ্যায়ের সূচনা হবে।