সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ

icon
দর্পণ টিভি লন্ডন
নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের নামসহ আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গেজেটে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৯ এর দফা ৪ অনুযায়ী নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণের প্রস্তুতি থাকলেও আইনি জটিলতা ও একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেষ পর্যন্ত ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয়লাভ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি এবং গণসংহতি আন্দোলন একটি করে আসনে বিজয়ী হয়েছে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ভোটদানের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং না ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আড়াই শতাধিক ছিলেন স্বতন্ত্র প্রার্থী এবং বাকিরা ৫১টি রাজনৈতিক দলের মনোনীত। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেয় বিএনপি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৯ জন এবং জাতীয় নাগরিক পার্টি ৩২ জন প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নেয়।

গেজেট প্রকাশের মাধ্যমে নবনির্বাচিত প্রতিনিধিদের সাংবিধানিক প্রক্রিয়ায় দায়িত্ব গ্রহণের পথ সুগম হলো, যা নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রার ভিত্তি তৈরি করল। গণতান্ত্রিক ধারাবাহিকতায় এ অধ্যায় দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।