বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকপ্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা অবৈধ বলল যুক্তরাজ্যের উচ্চ আদালত

প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা অবৈধ বলল যুক্তরাজ্যের উচ্চ আদালত

icon
দর্পণ টিভি লন্ডন
প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা অবৈধ বলল যুক্তরাজ্যের উচ্চ আদালত

১৩ ফেব্রুয়ারি লন্ডনে যুক্তরাজ্যের উচ্চ আদালত প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। দীর্ঘ কয়েক মাসের আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার এ রায় দেন বিচারপতি ভিক্টোরিয়া শার্প।

রায়ে তিনি বলেন, সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত বাকস্বাধীনতা ও সমাবেশের অধিকারের ওপর অত্যন্ত গুরুতর হস্তক্ষেপ সৃষ্টি করেছে। আদালতের পর্যবেক্ষণে এই নিষেধাজ্ঞা আইনসম্মত ছিল না।

এই রায় আসে সংগঠনটির সহ প্রতিষ্ঠাতা হুদা আম্মোরির দায়ের করা বিচারিক পুনর্বিবেচনা আবেদনের প্রেক্ষিতে। ২০২৫ সালের জুলাইয়ে ব্রিটিশ সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করে। ওই সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সদস্যপদ গ্রহণ, প্রকাশ্যে সমর্থন বা প্রতীক প্রদর্শন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতো এবং সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান ছিল।

নিষেধাজ্ঞা জারির পর যুক্তরাজ্যজুড়ে শতাধিক ব্যক্তিকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়।

সরকারি পক্ষ দাবি করেছিল, গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে দক্ষিণ ইংল্যান্ডের একটি বিমানঘাঁটিতে প্রবেশ করে দুটি বিমানের প্রায় ৭ মিলিয়ন পাউন্ড সমমূল্যের ক্ষতি সাধনের ঘটনায় সংগঠনটির সংশ্লিষ্টতা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদালতে যুক্তি দেয়, সরাসরি সহিংসতা না থাকলেও গুরুতর সম্পত্তি ক্ষতি সন্ত্রাসবাদ হিসেবে বিবেচিত হতে পারে এবং নিষিদ্ধকরণের উদ্দেশ্য ছিল সংগঠনটিকে প্রচার ও আর্থিক সহায়তা থেকে বিচ্ছিন্ন করা।

অন্যদিকে সরকারের আইনজীবী নাতাশা বার্নস আদালতে বলেন, এই নিষেধাজ্ঞা ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নেওয়া বা গাজা পরিস্থিতি নিয়ে প্রতিবাদে অংশগ্রহণে সাধারণ নাগরিকদের বাধা দেয়নি।

উচ্চ আদালতের রায়ের ফলে প্যালেস্টাইন অ্যাকশনের ওপর আরোপিত সন্ত্রাসী তকমা প্রত্যাহার হয়েছে। একই সঙ্গে সরকারি সিদ্ধান্তের বৈধতা ও নাগরিক অধিকার ইস্যুতে নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক কাঠামোর ভেতরে মতপ্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত থাকবে, সেই প্রশ্ন এখন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত