বিএনপি সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন
১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেও শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।
শুক্রবার ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় জানায়, অবাধ ও সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হচ্ছে। পাশাপাশি নির্বাচনে জয়ী বিএনপিকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে চীন বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা রয়েছে তাদের।
২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পায়। বিশেষ করে প্রতিরক্ষা ও চিকিৎসা খাতে সহযোগিতা জোরদার হয় এবং বিনিয়োগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়।
দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় কতটা গভীর ও কার্যকর হয়, তা নির্ভর করবে পারস্পরিক আস্থা ও বাস্তবমুখী সহযোগিতার ওপর।