সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে ব্যাখ্যা দিতে তলব

বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে ব্যাখ্যা দিতে তলব

icon
দর্পণ টিভি লন্ডন
বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে ব্যাখ্যা দিতে তলব

কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তাকে ১১ ফেব্রুয়ারি বেলা আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এ নির্দেশ দেন। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া একটি লিখিত অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে জেলাজুড়ে আলোচনা শুরু হলে মঙ্গলবার রাতে বিএনপির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী শুরুতে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন পান এবং যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপিলের পর নির্বাচন কমিশনের শুনানিতে তার প্রার্থিতা বাতিল হয়। পরবর্তীতে হাইকোর্টে রিট এবং আপিল বিভাগের কাছে লিভ টু আপিল করেও তিনি প্রার্থিতা ফিরে পাননি। ১ ফেব্রুয়ারি আপিল বিভাগ আবেদন খারিজ করলে তার নির্বাচনে অংশ নেওয়ার পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায়।

বর্তমানে তিনি বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে প্রচারণায় যুক্ত রয়েছেন।

নির্বাচনকে ঘিরে অভিযোগ ও পাল্টা অভিযোগের এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান ও আইনগত প্রক্রিয়াই চূড়ান্ত সত্য নির্ধারণ করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শৃঙ্খলা ও জবাবদিহিই পারে আস্থা পুনরুদ্ধারের পথ প্রশস্ত করতে।