সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়বৈধ উৎস দেখাতে পারলে ভোটের সময় টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব

বৈধ উৎস দেখাতে পারলে ভোটের সময় টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব

icon
দর্পণ টিভি লন্ডন
বৈধ উৎস দেখাতে পারলে ভোটের সময় টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব

ভোটের সময় অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারিত নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, অর্থের উৎস ও ব্যবহারের বৈধতা প্রমাণ করা গেলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই।

১১ ফেব্রুয়ারি ভোটকালীন অর্থ পরিবহনের সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে একটি গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আটক করার ঘটনায় বিষয়টি আলোচনায় আসে। এরপর ভোটের সময় একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকা বহন করতে পারবেন, সে বিষয়ে প্রশ্ন ওঠে।

জবাবে ইসি সচিব বলেন, অর্থ বৈধ হলে এবং তার উৎস যথাযথভাবে প্রদর্শন করা গেলে বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই। ব্যক্তিগত প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী অর্থ সঙ্গে রাখা যাবে।

তবে তিনি স্পষ্ট করে জানান, ওই অর্থ যদি ভোটে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি দেখবে। আর অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

নির্বাচনকালীন সময়ে অর্থ লেনদেন ও পরিবহন নিয়ে সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন মেনে চলাই সবার জন্য নিরাপদ পথ। গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে দায়িত্বশীল আচরণই হতে পারে সবার যৌথ অঙ্গীকার।