সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়উপদেষ্টারা কোথায় ভোট দেবেন

উপদেষ্টারা কোথায় ভোট দেবেন

icon
দর্পণ টিভি লন্ডন
উপদেষ্টারা কোথায় ভোট দেবেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাত পোহালেই শুরু হচ্ছে ভোটগ্রহণ। নতুন সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও নিজ নিজ আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১০ ফেব্রুয়ারি রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে তারা ভোট দেবেন।
কেউ সকালেই কেন্দ্রে উপস্থিত থাকবেন, আবার কেউ দিনের বিভিন্ন সময়ে ভোটকেন্দ্রে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা আট আসনের ভোটার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকালেই ভোট প্রদান করবেন বলে আইন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম জানিয়েছেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুপুর ১২টায় ভোট দেবেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর সেন্ট্রাল রোডের আদর্শ কলেজ কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সকাল ১০টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ধানমন্ডির কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন মহাখালীর ডিওএইচএস এলাকার ভোটার। তিনি বিকেল ৪টার দিকে নিজ এলাকায় ভোট দেবেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মোহাম্মদপুরের জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকা ১৭ আসনের ভোটার। তিনি গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে ভোট দেবেন। একই কেন্দ্রে ভোট প্রদান করবেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার সকাল ৮টায় উত্তরার পরশমণি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রামের ভোটার হলেও নির্বাচনের সময় ঢাকায় অবস্থান করায় তিনি ভোট দেবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক চট্টগ্রামের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালনকারী ব্যক্তিদের ভোটে অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। শেষ পর্যন্ত জনগণের রায়ই নির্ধারণ করবে আগামী দিনের পথচলা, আর সেই পথচলায় প্রত্যেকটি ভোটই বহন করে ভবিষ্যতের সম্ভাবনা।