সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়বিএনপি ক্ষমতায় এলে ১৩ ফেব্রুয়ারি থেকেই উন্নয়ন ও সুশাসনের যাত্রা শুরু হবে

বিএনপি ক্ষমতায় এলে ১৩ ফেব্রুয়ারি থেকেই উন্নয়ন ও সুশাসনের যাত্রা শুরু হবে

icon
দর্পণ টিভি লন্ডন
বিএনপি ক্ষমতায় এলে ১৩ ফেব্রুয়ারি থেকেই উন্নয়ন ও সুশাসনের যাত্রা শুরু হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার এক আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের প্রতি দায়বদ্ধতা ও জনসেবার অঙ্গীকার থেকেই তার রাজনীতিতে পথচলা। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণ আস্থার সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত নির্বাচনী শেষ জনসভায় তিনি বলেন, ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সমাবেশে তিনি কক্সবাজার অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং জানান, সরকার গঠন হলে ১৩ ফেব্রুয়ারি থেকেই দেশের উন্নয়ন ও সুশাসন কার্যক্রম দৃশ্যমানভাবে শুরু হবে।

নিজের পূর্ববর্তী দায়িত্বকাল স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, চকরিয়া ও পেকুয়া অঞ্চলে একাধিক সেতু ও সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। বদরখালী থেকে বমুবিলছড়ি এবং খুটাখালী থেকে রাজাখালী পর্যন্ত নির্মিত অবকাঠামো উন্নয়ন এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এনেছে। আগামীতে আরও সেতু ও সড়ক নির্মাণের পাশাপাশি আঞ্চলিক সড়কগুলোকে মহাসড়কের মানে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, বিএনপি সবসময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে। যখনই সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ হুমকির মুখে পড়েছে, তখনই দলটি প্রতিরোধ গড়ে তুলেছে। এ কারণেই দেশের স্বার্থে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

জনসভায় তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাদের বক্তব্যে উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি ঘিরে এলাকায় নির্বাচনী উত্তাপ স্পষ্ট হয়ে ওঠে। মানুষের প্রত্যাশা আর ভোটের শক্তির ওপর ভর করেই যে একটি দায়িত্বশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ সম্ভব, সেই বিশ্বাস নিয়েই ভোটের দিনের দিকে তাকিয়ে আছে এই জনপদ।