সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ব্যবহার করেনি দাবি প্রেস উইংয়ের

আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ব্যবহার করেনি দাবি প্রেস উইংয়ের

icon
দর্পণ টিভি লন্ডন
আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ব্যবহার করেনি দাবি প্রেস উইংয়ের

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছে, তা নাকচ করেছে সরকারের প্রেস উইং। তারা জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনো ধরনের গুলি ব্যবহার করা হয়নি।

৫ ফেব্রুয়ারি বিকেল থেকে যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। ওই এলাকা ও আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও প্রথমদিকে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ করেনি। পরদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে জলকামানের ওপর উঠে পড়ে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়।

প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশ নিশ্চিত করেছে, অভিযানে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের তথ্যে জানা গেছে, এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ মোট ২৩ জন চিকিৎসা নিয়েছেন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে কারও শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সরকার পুনরায় জানিয়েছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত বিষয়গুলো পর্যালোচনা করে ৮ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।

প্রেস উইং বলেছে, বিক্ষোভ দমনে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ সঠিক নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

সরকারের মতে, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই সুযোগ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে নাগরিকদের সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। শেষ পর্যন্ত সরকার বিশ্বাস করে, জনগণের সচেতন অংশগ্রহণেই একটি গ্রহণযোগ্য ও মর্যাদাপূর্ণ নির্বাচন সম্ভব হবে।