সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন বললেন ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন বললেন ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম

icon
দর্পণ টিভি লন্ডন
সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন বললেন ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, এখন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করাই একমাত্র বাকি কাজ।

বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি শেষ করেছে এবং যেসব আসনে এখনো ব্যালট পেপার পৌঁছায়নি সেগুলোও নির্ধারিত সময়ের মধ্যেই পাঠানো হবে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে দেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এত বড় পরিসরে নিরাপত্তা ব্যবস্থার নজির আগে দেখা যায়নি। এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভোটার উপস্থিতি সম্পর্কে ইসি কমিশনারের ধারণা, এবারের নির্বাচনে ভোটের হার প্রায় ৫৫ শতাংশের আশপাশে হতে পারে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দেশের ১১৬টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার পৌঁছে গেছে। বাকি আসনগুলোতে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট পাঠানো সম্পন্ন হবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল হওয়ায় কিছু আসনে ব্যালট পুনর্মুদ্রণ করতে হয়েছে। এ কারণে সামান্য বিলম্ব হলেও নির্ধারিত সময়ের মধ্যেই সব আসনে ব্যালট পৌঁছে দেওয়া সম্ভব হবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নির্বাচনের আগে ও পরে মোট সাত দিন সেনাবাহিনী মাঠে থাকবে এবং আট দিন আনসার বাহিনী দায়িত্ব পালন করবে। পুলিশ ইতোমধ্যে মাঠে রয়েছে এবং সেনাবাহিনীও আংশিকভাবে মোতায়েন করা হয়েছে।

এছাড়া নির্বাচনি দায়িত্ব পালনে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন এবং মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন। একই সময় বিচারিক ম্যাজিস্ট্রেটরাও মাঠে দায়িত্ব পালন করবেন।

সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এখন নির্বাচন কমিশনের প্রত্যাশা, ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবেন।