সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়গুম ও নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ নিশ্চিতে জাতিসংঘে বাংলাদেশের ঐতিহাসিক পদক্ষেপ

গুম ও নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ নিশ্চিতে জাতিসংঘে বাংলাদেশের ঐতিহাসিক পদক্ষেপ

icon
দর্পণ টিভি লন্ডন
গুম ও নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ নিশ্চিতে জাতিসংঘে বাংলাদেশের ঐতিহাসিক পদক্ষেপ

রাষ্ট্র কর্তৃক নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এর বিষয়ে বাংলাদেশের দেওয়া সংরক্ষণী শর্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন পেয়েছে।

২৯ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সংরক্ষণী শর্ত প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নির্যাতনবিরোধী কনভেনশনটি ১৯৮৪ সালে গৃহীত হয় এবং বর্তমানে ১৭৩টি রাষ্ট্র এতে অনুসমর্থন দিয়েছে। বাংলাদেশ ১৯৯৮ সালে কনভেনশনটি অনুসমর্থন করলেও অনুচ্ছেদ ১৪(১)-এর ক্ষেত্রে সংরক্ষণী শর্ত আরোপ করেছিল। এই ধারায় বাংলাদেশের সঙ্গে আরও চারটি দেশ একই ধরনের সংরক্ষণী শর্ত দিয়েছিল।

এই সংরক্ষণী শর্তের কারণে এতদিন রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের অধিকার পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। এখন এই শর্ত প্রত্যাহারের ফলে ভুক্তভোগীরা সরাসরি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুযোগ পাবেন। নির্যাতনের কারণে কোনো ব্যক্তি মারা গেলে তার ওপর নির্ভরশীল ব্যক্তিরাও ক্ষতিপূরণের অধিকারী হবেন।

উপদেষ্টা পরিষদ মনে করছে, এই সিদ্ধান্ত মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে একটি যুগান্তকারী ও ঐতিহাসিক অগ্রগতি। এর মাধ্যমে রাষ্ট্রের জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক অবস্থান শক্তিশালী হবে।

দীর্ঘ প্রায় দুই দশক ধরে মানবাধিকার কর্মীরা এই দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবির বাস্তবায়ন গুম ও নির্যাতনের শিকার মানুষদের জন্য ন্যায়বিচারের পথে একটি নতুন আশার দ্বার খুলে দিল।