রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়প্রথমবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত সেনাবাহিনীর টহল, মোতায়েন এক লাখ সদস্য

প্রথমবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত সেনাবাহিনীর টহল, মোতায়েন এক লাখ সদস্য

icon
দর্পণ টিভি লন্ডন
প্রথমবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত সেনাবাহিনীর টহল, মোতায়েন এক লাখ সদস্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রথমবারের মতো ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত সেনাবাহিনীর টহল দেওয়া হচ্ছে। ভোটারদের নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনতে এবার এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে, যা আগের যেকোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।

তিনি জানান, আগের নির্বাচনগুলোতে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন। তবে এবার ভিন্ন বাস্তবতায় ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে লক্ষ্যেই ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ন্যূনতম সদস্য কেন্দ্রে রাখার পাশাপাশি বাকি সেনাসদস্যদের মাঠে সক্রিয়ভাবে নিয়োজিত করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুর হোসেন বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের প্রতি আস্থা পুনরুদ্ধার করাই এই বাড়তি মোতায়েনের মূল উদ্দেশ্য। এজন্য যানবাহনের স্বল্পতা সত্ত্বেও অসামরিক প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে এবং প্রয়োজনে গাড়ি ভাড়া করেও টহল কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

তিনি আরও জানান, সেনাসদস্যরা গত ২০ জানুয়ারি থেকেই মাঠে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে টহল দিচ্ছেন। ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই সেনাবাহিনীর এই কার্যক্রমের মূল লক্ষ্য।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ব্যাপক ও দৃশ্যমান উপস্থিতি নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।