বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকএপস্টেইন সংক্রান্ত নথিতে মোদির নামের দাবি ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক

এপস্টেইন সংক্রান্ত নথিতে মোদির নামের দাবি ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক

icon
দর্পণ টিভি লন্ডন
এপস্টেইন সংক্রান্ত নথিতে মোদির নামের দাবি ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। এতে এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ ফাইল প্রকাশের মাধ্যমে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিসরে তথ্য উন্মুক্ত করা হয়েছে।

প্রকাশিত নথিপত্রে প্রায় ৩০ লাখ পাতা নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এসব নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বহুবার এসেছে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও নথিতে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

এ বিষয়ে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। ভিডিও বার্তায় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নথিতে প্রধানমন্ত্রী মোদির নাম থাকার দাবি ভিত্তিহীন ও নিন্দনীয়। তিনি জানান, এ ধরনের দাবি বিশ্বাসযোগ্য নয় এবং তা প্রত্যাখ্যান করা উচিত।

অন্যদিকে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বিষয়টি নিয়ে সরকারের ব্যাখ্যা দাবি করেছে। দলটি নথিতে মোদির নাম থাকার দাবিকে জাতীয় পর্যায়ে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। কংগ্রেসের রাজ্যসভার সদস্য জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সর্বশেষ প্রকাশিত নথিতে মোদির নাম একাধিকবার এসেছে বলে দাবি করা হচ্ছে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। তবে তার মতে, এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

এ ছাড়া কংগ্রেস নেতা পবন খেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন বলে জানা গেছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত