বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিককঙ্গোর পূর্বাঞ্চলে কোল্টান খনি ধসে ২০০ জনেরও বেশি নিহত

কঙ্গোর পূর্বাঞ্চলে কোল্টান খনি ধসে ২০০ জনেরও বেশি নিহত

icon
দর্পণ টিভি লন্ডন
কঙ্গোর পূর্বাঞ্চলে কোল্টান খনি ধসে ২০০ জনেরও বেশি নিহত

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে রুবায়া এলাকায় একটি মূল্যবান ধাতু কোল্টানের খনি ধসে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

উত্তর কিভু প্রদেশের প্রাদেশিক রাজধানী গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত খনিটি গত বুধবার ধসে পড়ে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। খবর রয়টার্স ও আল-জাজিরার।

স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা মুইসা জানান, এই ভূমিধসে খনি শ্রমিকদের পাশাপাশি নারী ও শিশুরাও নিহত হয়েছেন। তিনি আরও বলেন, কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন। অন্তত ২০ জন আহত ব্যক্তিকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটিতে বর্তমানে বর্ষাকাল চলায় মাটি ভঙ্গুর হয়ে পড়েছে। ভুক্তভোগীরা যখন খনির গর্তে ছিলেন, তখন ভূমিধসের ফলে মাটি এসে তাদের বের হওয়ার পথ বন্ধ করে দেয় বলে জানানো হয়েছে।

এদিকে বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক নিযুক্ত উত্তর কিভু প্রদেশের গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা শুক্রবার সংবাদ সংস্থা এএফপিকে জানান, আহতদের পাশাপাশি বেশ কিছু মরদেহও উদ্ধার করা হয়েছে।

প্রাদেশিক গভর্নরের একজন উপদেষ্টা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহতের সংখ্যা ২০০ জনেরও বেশি হতে পারে, তবে আনুষ্ঠানিকভাবে সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি।

খনি শ্রমিক ফ্রাঙ্ক বলিঙ্গো জানান, বহু মানুষ এখনও খনির ভেতরে আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, প্রচণ্ড বৃষ্টির পরই ভূমিধসের ঘটনা ঘটে।

রুবায়ার এই খনি থেকে বিশ্বের মোট কোল্টানের প্রায় ১৫ শতাংশ উৎপাদন হয়। কোল্টান ট্যানটালামে প্রক্রিয়াজাত করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযন্ত্রাংশ এবং গ্যাস টারবাইন তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

উল্লেখ্য, কঙ্গোর এই অঞ্চলটি ২০২৪ সাল থেকে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘে এই বিদ্রোহীদের বিরুদ্ধে রুবায়ার সম্পদ লুণ্ঠনের অভিযোগও রয়েছে। যদিও কঙ্গোতে বিপুল পরিমাণ মূল্যবান খনিজ সম্পদ রয়েছে, তবুও দেশটির ৭০ শতাংশের বেশি মানুষ প্রতিদিন ২.১৫ ডলারেরও কম আয়ে জীবনযাপন করেন।

সূত্র: Zoom Bangla News

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত