বাংলাদেশ পুলিশের ৪০ সহকারী পুলিশ সুপার পদোন্নতি পেয়ে হলেন অতিরিক্ত পুলিশ সুপার
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান। এতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে বলে জানানো হয়েছে।