রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ে ১৪০ কোটি টাকা বরাদ্দ, মোট নির্বাচন ব্যয় ছাড়াল ৩ হাজার ১৫০ কোটি

গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ে ১৪০ কোটি টাকা বরাদ্দ, মোট নির্বাচন ব্যয় ছাড়াল ৩ হাজার ১৫০ কোটি

icon
দর্পণ টিভি লন্ডন
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ে ১৪০ কোটি টাকা বরাদ্দ, মোট নির্বাচন ব্যয় ছাড়াল ৩ হাজার ১৫০ কোটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতির কারণে সরকারের নির্বাচনি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নির্বাচন কমিশনের বাজেট শাখার তথ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনের বরাদ্দের সঙ্গে গণভোটের অতিরিক্ত বাজেট যুক্ত হওয়ায় মোট নির্বাচনি ব্যয় ৩ হাজার ১৫০ কোটি টাকার বেশি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা এবং নির্বাচন পরিচালনায় ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা।

বুধবার ২৮ জানুয়ারি নির্বাচন কমিশনের বাজেট শাখা থেকে এসব তথ্য জানা যায়।

ইসির তথ্য অনুযায়ী, গণভোটের পক্ষে প্রচার কার্যক্রম পরিচালনায় নির্বাচনি ব্যয় থেকে ছয়টি মন্ত্রণালয় মোট প্রায় ১৪০ কোটি টাকা ব্যবহার করবে। এর মধ্যে সাংস্কৃতি মন্ত্রণালয় ৪৬ কোটি টাকা, তথ্য মন্ত্রণালয় ৪ কোটি ৭১ লাখ টাকা, ধর্ম মন্ত্রণালয় ৭ কোটি টাকা, এলজিইডি ৭২ কোটি টাকা, সমাজকল্যাণ মন্ত্রণালয় ৪ কোটি ৫২ লাখ টাকা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ৪ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। এরই মধ্যে চারটি মন্ত্রণালয় বরাদ্দ গ্রহণ করেছে বলে জানানো হয়। বাকি দুটি মন্ত্রণালয় অনুমোদন প্রক্রিয়া শেষে অর্থ নেবে। পাশাপাশি ইসির নিজস্ব জনসংযোগ শাখাও গণভোট প্রচারে ৪ কোটি টাকা ব্যয় করছে বলে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ২ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের নির্দেশনা আসায় অতিরিক্ত বাজেট চাহিদা পাঠানো হয় এবং পরবর্তীতে আরও ১ হাজার ৭০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। ফলে নির্বাচন ও গণভোট মিলিয়ে মোট বরাদ্দ দাঁড়ায় ৩ হাজার ১৫০ কোটি টাকা। তিনি বলেন, বরাদ্দ অনুযায়ী কিস্তির অর্থ সময়মতো নির্বাচন কমিশন পেয়েছে।

গণভোট সংক্রান্ত ব্যয়ের বিষয়ে তিনি জানান, ব্যালট পেপার, ভোটকর্মী, যাতায়াত, খামসহ প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী কেনা ও ব্যবস্থাপনায় ব্যয় করা হচ্ছে। পাশাপাশি কিছু প্রচার কার্যক্রম নির্বাচন কমিশন নিজেও পরিচালনা করছে। তবে অর্থ মন্ত্রণালয়ের এনওসি অনুযায়ী এলজিইডি, সংস্কৃতি, ধর্ম, তথ্য, সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় গণভোট প্রচারের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দ থেকে অর্থ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এসব মন্ত্রণালয় কীভাবে এবং কার মাধ্যমে প্রচার চালাচ্ছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

এদিকে মাঠপর্যায় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গণভোটের জন্য সারাদেশে উল্লেখযোগ্য প্রচার-প্রচারণা খুব বেশি দৃশ্যমান নয়। প্রচারণা মূলত টেলিভিশন, রেডিও এবং লিফলেট বিতরণে সীমাবদ্ধ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে বিভিন্ন সরকারি দপ্তর ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসে হ্যাঁ ভোটের পক্ষে বড় আকারের ব্যানার প্রদর্শনের তথ্যও পাওয়া গেছে।

বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, সিসি ক্যামেরা, ব্যানার ও ফেস্টুনসহ প্রচার সামগ্রী তৈরি ও বিতরণে কিছু ক্ষেত্রে তৃতীয় পক্ষকে কাজ দেওয়া হয়েছে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।