সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের খোলা চিঠি, নির্বাচনপূর্ব মানবাধিকার সুরক্ষা নিয়ে উদ্বেগ ও সুপারিশ

প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের খোলা চিঠি, নির্বাচনপূর্ব মানবাধিকার সুরক্ষা নিয়ে উদ্বেগ ও সুপারিশ

icon
দর্পণ টিভি লন্ডন
প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের খোলা চিঠি, নির্বাচনপূর্ব মানবাধিকার সুরক্ষা নিয়ে উদ্বেগ ও সুপারিশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। চিঠিতে আসন্ন নির্বাচনের আগে মৌলিক অধিকার সুরক্ষা, মানবাধিকার উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সংস্থাটির উদ্বেগ ও সুপারিশ তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিঠিটি ২৬ জানুয়ারি লেখা হয়েছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ চিঠি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে, যা জনআস্থা পুনর্গঠন, সুশাসন জোরদার এবং মানবাধিকার ও আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

চিঠিতে ক্যালামার্ড অতীতের বিভিন্ন সময়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রসঙ্গ টেনে গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার আটক, নির্যাতন, মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতার ওপর বিধিনিষেধের মতো বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, এসব পরিস্থিতিতে নাগরিক পরিসর সংকুচিত হওয়া, প্রাতিষ্ঠানিক সুরক্ষা দুর্বল থাকা এবং দায়মুক্তির সংস্কৃতি টিকে থাকার অভিযোগ দীর্ঘদিনের।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার কিছু পদক্ষেপ নিয়েছে বলে অ্যামনেস্টি স্বীকার করে, যার মধ্যে আন্তর্জাতিক কিছু কনভেনশন ও প্রটোকল অনুসমর্থনের বিষয়ও উল্লেখ করা হয়। তবে একই সঙ্গে চিঠিতে বলা হয়, কাঠামোগত পরিবর্তনে সময় লাগলেও মানবাধিকার সুরক্ষায় এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।

নির্বাচনপূর্ব সময়ে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সংগঠনের স্বাধীনতা কার্যকরভাবে নিশ্চিত করার ওপর জোর দিয়ে চিঠিতে বলা হয়, অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই আইন, নীতি এবং চর্চার মাধ্যমে অধিকার সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক বিরোধী পক্ষ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে ভয়ভীতি, হয়রানি, নজরদারি বা প্রতিশোধমূলক ব্যবস্থার অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

চিঠিতে সন্ত্রাসবিরোধী আইনসহ কিছু নিরাপত্তা আইন সাংবাদিকদের বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ নিয়েও উদ্বেগ জানানো হয় এবং কয়েকটি মামলার প্রসঙ্গ তুলে ধরা হয়। পাশাপাশি ২০২৫ সালের কিছু সহিংস ঘটনার উল্লেখ করে গণমাধ্যমকর্মী, সংখ্যালঘু এবং সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার ঘটনা তদন্ত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও আইনসম্মত ভূমিকা নিশ্চিত করার কথাও বলা হয়।

সবশেষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নির্বাচনপূর্ব সময়ে মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় এবং এই সময়কে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও আইনের শাসনের প্রতি সরকারের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে উল্লেখ করে।