সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ভৈরব বাজার জংশনে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ

ভৈরব বাজার জংশনে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ

icon
দর্পণ টিভি লন্ডন
ভৈরব বাজার জংশনে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ

ভৈরব বাজার জংশনে একটি যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ ট্রেনের একটি বগি এ দুর্ঘটনার শিকার হয়।

ঘটনাটি সোমবার ২৬ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূরে ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।

রেলওয়ে সূত্র জানায়, ভৈরব বাজার জংশন কেবিন স্টেশন মাস্টার রাত ২টা ৫৫ মিনিটে ট্রেনটিকে অগ্রসর হওয়ার অনুমতি দেন। ট্রেনটি কিছুদূর অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইনই বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে। বগি অপসারণ ও লাইন স্বাভাবিক হলে পর্যায়ক্রমে ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।