সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়জরুরি মেরামতকাজে ব্রাহ্মণবাড়িয়া সদরের কয়েক এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

জরুরি মেরামতকাজে ব্রাহ্মণবাড়িয়া সদরের কয়েক এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

icon
দর্পণ টিভি লন্ডন
জরুরি মেরামতকাজে ব্রাহ্মণবাড়িয়া সদরের কয়েক এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য আজ সোমবার ২৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার ২৫ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো বিজেস্বর ও ভাদুঘর, কাউতলী ও পাইকপাড়া, মেড্ডা ও নাটাই, গোকর্ণঘাট, বিরাসার ও ঘাটুরা এবং সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে ওই এলাকার সব শ্রেণির গ্রাহকের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কাজ শেষ হলে দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।