শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
সাম্প্রতিক
২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
হোমরাজনীতিশরিকদের প্রধান দুদলের ছাড়, সুযোগ নিতে মরিয়া বিএনপির বিদ্রোহীরা

শরিকদের প্রধান দুদলের ছাড়, সুযোগ নিতে মরিয়া বিএনপির বিদ্রোহীরা

icon
দর্পণ টিভি লন্ডন
শরিকদের প্রধান দুদলের ছাড়, সুযোগ নিতে মরিয়া বিএনপির বিদ্রোহীরা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি সরগরম হয়ে উঠেছে। নির্বাচন সামনে রেখে জেলার ছয় আসনে শুরু হয়েছে প্রচার। এসব আসনে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হয়েছেন এনসিপির দুজন ও বাংলাদেশ খেলাফত মজলিসের একজন। চারটিতে প্রার্থী দিয়ে দুটি আসন শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। এ অবস্থায় সুযোগ নিতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)

হাওরবেষ্টিত এই আসনে ১৩টি ইউনিয়ন রয়েছে, ভোটার সংখ্যা দুই লাখ ৭৫ হাজার ৬২৯। এই আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নান, জামায়াতের অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয় পার্টির শাহ আলম, ইসলামী আন্দোলনের হুসাইন আহম্মদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শরীফ মৃধা, স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান ও ইকবাল চৌধুরী। এই আসনে মূল লড়াই হবে বিএনপির সঙ্গের জামায়াত জোট প্রার্থীর। এছাড়া বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামানও চমক দেখাতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)

এই আসনে মোট ভোটার চার লাখ ৯৯ হাজার ২৬৬। এই আসনে বিএনপি তাদের নিজেদের প্রার্থী মনোনীত করেনি। সমর্থন দিয়েছে তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে। তবে তাকে নির্বাচন করতে হবে খেজুর গাছ প্রতীকে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে জোটপ্রার্থী হয়েছেন এনসিপির আশরাফ উদ্দিন মাহ্দী। এছাড়া বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দল থেকে বহিষ্কৃত সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা, ইসলামী আন্দোলনের নেছার আহম্মেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের তৈমুর রেজা মো. শাহজাদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মাইন উদ্দিন, আমজনতার দলের শরিফা আক্তার, স্বতন্ত্র প্রার্থী এসএ তরুণ দে এ আসনে লড়বেন। তবে এখানে লড়াই হবে রুমিন ফারহানার সঙ্গে বিএনপি জোটের প্রার্থী হাবিব এবং জামায়াত জোটের প্রার্থীর মধ্যে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)


এখানে মোট ভোটার ছয় লাখ ২৪ হাজার ৪৮০। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। এখানে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মো. আতাউল্লাহ।

এছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির রেজাউল ইসলাম, ইসলামী আন্দোলনের নিয়াজুল করিম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আবু হানিফ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আয়েশা আক্তার, খেলাফত মজলিসের মো. এমদাদুল্লাহ। তবে অন্য প্রার্থীরা অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় বিএনপির প্রার্থী প্রকৌশলী খালেদ এগিয়ে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)


এই আসনে মোট ভোটার চার লাখ ৪৩ হাজার ৯০৯। এখানে বিএনপি থেকে দুজনকে প্রার্থী করা হলেও পরবর্তীতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ড. মুশফিকুর রহমান। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান সরকার, জাতীয় পার্টির জহিরুল হক খান, গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. জসিম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রাফিউদ্দিন ও ন্যাশনাল পিপলস পার্টির শাহিন খান। এই আসনে বিএনপির সঙ্গে লড়াই হবে জামায়াত প্রার্থীর মধ্যে।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)


এই আসনে মোট ভোটার চার লাখ ৭৪ হাজার ৮২৬। এখানে বিএনপি প্রার্থী আবদুল মান্নান। জামায়াত জোট থেকে প্রার্থী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমজাদ হোসাইন। এ আসনে ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নাহিদা জাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আশরাফুল হক, জাতীয় পার্টির কামরুল ইসলাম, বাংলাদেশ কমিনিস্ট পার্টির শাহিন খান, স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেন লড়বেন। এই আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে লড়াই হবে দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেনের সঙ্গে।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)


এই আসনে মোট ভোটার দুই লাখ ৮৯ হাজার ৬৭৪। এখানে বিএনপি প্রার্থী দেয়নি। সমর্থন দিয়েছে তাদের জোটসঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিকে। তিনি নির্বাচন করছেন ‘মাথাল’ প্রতীকে। এই আসনের বাকি প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর মো. মহসিন, ইসলামী আন্দোলনের মাইন উদ্দিন খান, গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হাবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু নাছের, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেএম জাবির, ন্যাশনাল পিপলস পার্টির শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ড. সায়দুজ্জামান কামাল, স্বতন্ত্র প্রার্থী আবু কায়েস সিকদার। এই আসনে লড়াই হবে বিএনপি জোটের প্রার্থী, দলটির বিদ্রোহী প্রার্থী ও জামায়াত প্রার্থীর মধ্যে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, চার আসনে বিএনপির প্রার্থী দেওয়া হয়েছে। বাকি দুটি আসন আমাদের জোটসঙ্গীদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের জয়ী করতে আমরা কাজ করে যাচ্ছি।


জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার আমির মোবারক হোসেন জানান, আমরা তিনটি আসন জোটপ্রার্থীকে সমর্থন দিয়ে ছেড়ে দিয়েছি। জোট থেকে যারা মনোনীত হয়েছেন, তাদের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

সুএ : আমার দেশ

আরও খবর
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম, নাসীরুদ্দীন পাটওয়ারী
মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম, নাসীরুদ্দীন পাটওয়ারী
অনিয়মের সুনির্দিষ্ট ফাইল প্রকাশে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
অনিয়মের সুনির্দিষ্ট ফাইল প্রকাশে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
সীমান্ত হত্যার প্রতিবাদে হাতীবান্ধা সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সীমান্ত হত্যার প্রতিবাদে হাতীবান্ধা সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের
আন্দোলনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে : তারেক রহমান
আন্দোলনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে : তারেক রহমান