রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়এনইআইআর চালু হলেও ৯০ দিন বন্ধ হচ্ছে না অবৈধ ও ক্লোন মোবাইল ফোন

এনইআইআর চালু হলেও ৯০ দিন বন্ধ হচ্ছে না অবৈধ ও ক্লোন মোবাইল ফোন

icon
দর্পণ টিভি লন্ডন
এনইআইআর চালু হলেও ৯০ দিন বন্ধ হচ্ছে না অবৈধ ও ক্লোন মোবাইল ফোন

এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার) চালু হলেও আগামী ৯০ দিনের মধ্যে কোনো অবৈধ বা ক্লোন করা মোবাইল হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্রাহকদের উদ্দেশে এ তথ্য জানান এবং সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এনইআইআর চালুর পরেও আগামী ৯০ দিন কারো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হবে না। তাই এ বিষয়ে কেউ যেন প্যানিকড না হন।

এনআইডির বিপরীতে অনেক বেশি হ্যান্ডসেট বা সিম সচল দেখানোর বিষয়টি ব্যাখ্যা করে তিনি জানান, মোবাইল অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি হিস্টোরিক ডেটাসেট সংগ্রহ করা হয়েছে। মাইগ্রেশনের সময় সব ডেটা বর্তমান হিসেবে দেখানো হওয়ায় সাময়িকভাবে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। বিটিআরসি ও মোবাইল অপারেটররা যৌথভাবে বিষয়টি সমাধানে কাজ করছে এবং ধীরে ধীরে হিস্টোরিক ডেটা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে কেবল বর্তমানে সচল হ্যান্ডসেটের তথ্য প্রদর্শন করা হবে বলে জানান তিনি।

এনইআইআর চালুর প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি জটিলতা দেখা দেওয়া স্বাভাবিক উল্লেখ করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এসব সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে। তিনি জানান, এই সিস্টেমটি নতুন নয়। ২০২১ সালে প্রথম চালুর চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে এতে নতুন ফাংশনাল ফিচার যুক্ত করে বর্তমানে পুনরায় সচল করা হয়েছে। পাশাপাশি নতুন করে ভিএপিটি (VAPT) করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে একজন ব্যক্তি একটি এনআইডির বিপরীতে আগে সর্বোচ্চ ২০টি, পরে ১৫টি সিম ব্যবহারের অনুমতি পেলেও বর্তমানে তা ১০টিতে নামিয়ে আনা হচ্ছে। এ কারণে এনইআইআর ম্যাপিংয়ে হিস্টোরিক ডেটার ভিত্তিতে অনেক বেশি হ্যান্ডসেটের সংখ্যা দেখানো স্বাভাবিক।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এনইআইআর ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা জানতে পারবেন তাদের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত রয়েছে, কোন সিমের সঙ্গে কোন ডিভাইস ব্যবহৃত হয়েছে এবং এসব সিম বা ডিভাইস ব্যবহার করে মোবাইল ব্যাংকিং জালিয়াতি বা অনলাইন জুয়াসহ কোনো আর্থিক অপরাধ হচ্ছে কিনা। এ ধরনের তথ্য জানা একজন নাগরিকের অধিকার বলে তিনি উল্লেখ করেন।

ডাটাবেজের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে সিকিউর ডিজিটাল টোকেন (JWT) ব্যবহার, রেট লিমিট কার্যকর এবং এনআইডি ইনপুটের বিপরীতে আইএমইআই রেসপন্স। বর্তমানে ১০, ১৩ ও ১৭ ডিজিট এনআইডির ম্যাপিং রয়েছে। তবে কেবল এনআইডি নম্বর জানা থাকলে তথ্য পাওয়া যাওয়ার বিষয়টি নজরে আসায় নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত একটি স্তর যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।