মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকরমজানে সৌদিতে নামাজে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহারে নতুন সীমাবদ্ধতা

রমজানে সৌদিতে নামাজে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহারে নতুন সীমাবদ্ধতা

icon
দর্পণ টিভি লন্ডন
রমজানে সৌদিতে নামাজে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহারে নতুন সীমাবদ্ধতা

পবিত্র রমজান মাস সামনে রেখে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় মসজিদ পরিচালনা ও শৃঙ্খলা নিশ্চিতে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে। এতে নামাজের সময় মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নির্দেশনায় বলা হয়েছে মসজিদের বাইরের মাইক শুধু আজান এবং নামাজ শুরুর সংকেত হিসেবে ইকামার সময় ব্যবহার করা যাবে। তবে পুরো নামাজ চলাকালে বাইরের মাইক চালু রাখা যাবে না। গালফ নিউজ জানিয়েছে, ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ নির্দেশনাটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন নির্দেশনায় সরকার নির্ধারিত নামাজের সময়সূচি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে হিজরি বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত সময় মেনে চলা, এশার নামাজের সময় এবং আজান ও ইকামার মধ্যবর্তী ব্যবধান নির্দিষ্টভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রমজানে ইফতারের আয়োজন মসজিদের নির্দিষ্ট উঠান বা প্রাঙ্গণে করতে হবে এবং মসজিদের ভেতরে খাবার পরিবেশন করা যাবে না। পাশাপাশি দান করা পানির ব্যবস্থাপনায় সতর্ক থাকতে এবং অতিরিক্ত পানি মজুদ না করতে মসজিদ কর্তৃপক্ষকে বলা হয়েছে।

এছাড়া মসজিদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণ দলকে প্রস্তুতি সম্পন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের নামাজের স্থানের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার বিষয়েও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নির্দেশনা দেশটির সব অঞ্চলের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নির্দেশনা লঙ্ঘন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

প্রতি বছর রমজানে দেশি-বিদেশি বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে সৌদি আরবের মসজিদগুলোতে ভিড় বাড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ভিড় ব্যবস্থাপনা, শৃঙ্খলা বজায় রাখা এবং ইবাদতের পরিবেশ শান্ত ও সুশৃঙ্খল রাখতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত