শনিবার , ০১ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ
হোমনির্বাচনত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি

icon
দর্পণ টিভি লন্ডন
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। এতে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি এই রোডম্যাপ প্রকাশ করা হয়।

ইসি জানিয়েছে, ২০ জানুয়ারির মধ্যে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং ২২ জানুয়ারি চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। রোডম্যাপ অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

রোডম্যাপে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুসরণ, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলবে। পাশাপাশি দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি জারি এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের পরিকল্পনার কথাও বলা হয়েছে।

২২ জানুয়ারির কার্যক্রমের মধ্যে ব্যালট পেপার মুদ্রণ তদারকিতে দায়িত্ব সংক্রান্ত অফিস আদেশ, নির্বাচনি কাজে মাঠ পর্যায়ে অর্থ বরাদ্দের দ্বিতীয় ধাপ, ভোটকেন্দ্রের তালিকা গেজেটে প্রকাশের জন্য বিজি প্রেসে প্রেরণসহ একাধিক নির্দেশনা রয়েছে। একই সঙ্গে নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ, তাদের দায়িত্ব-কর্তব্য, নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল এবং ব্যয় বিবরণী দাখিল না করলে শাস্তিমূলক ব্যবস্থার বিধান সম্পর্কেও নির্দেশনা থাকবে বলে রোডম্যাপে উল্লেখ করা হয়েছে।

২৪ জানুয়ারি ভোটদান পদ্ধতি, ভোটগণনা, ফলাফল একত্রীকরণ, সমভোট, পুনঃসিলগালা, নির্বাচনী প্রচারণা বন্ধের সময়সীমা এবং বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। একই সময় নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা ও সমন্বয় টিম গঠন, আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা এবং আন্তঃমন্ত্রণালয় সভার কথাও উল্লেখ করা হয়েছে।

রোডম্যাপ অনুযায়ী ২৫ জানুয়ারি নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসকে ব্যালট পেপার মুদ্রণের জন্য মুদ্রণাদেশ দেওয়া হবে। ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা, প্রস্তাবিত অর্থের চাহিদা যাচাই এবং পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার বিষয়টি রয়েছে।

পরবর্তী ধাপে ১ ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট ও অন্যান্য নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ নির্ধারিত রয়েছে ১২ ফেব্রুয়ারি।

আরও খবর
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা