সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়চালু হলো দুই ভাসমান এলএনজি টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

চালু হলো দুই ভাসমান এলএনজি টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

icon
দর্পণ টিভি লন্ডন
চালু হলো দুই ভাসমান এলএনজি টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

প্রায় এক মাসের সংকটের পর সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল আবার কার্যক্রমে ফিরেছে। শনিবার, ২২ আগস্ট, মধ্যরাতের মধ্যে নতুন করে এলএনজি সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এতে দেশের চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

শনিবার দুপুরে এলএনজিবাহী একটি কার্গো মহেশখালীর সমুদ্র উপকূলে এক্সিলারেট এনার্জির টার্মিনালে পৌঁছায়। সংশ্লিষ্টদের হিসাবে, কার্গো থেকে এলএনজি খালাস শুরুর প্রায় সাত ঘণ্টা পর তা গ্যাস সরবরাহ ব্যবস্থায় যুক্ত হওয়ার কথা।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে এলএনজি থেকে ঘণ্টায় ৫৮১ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল। বিকেল ৪টার দিকে তা বেড়ে ৬৮৬ মিলিয়ন ঘনফুটে পৌঁছায়। একই সময়ে এলএনজিসহ দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩০৭ মিলিয়ন ঘনফুট।

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও নিয়মিত সরবরাহ হয় প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে আগুন লাগার পর সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়। পরে সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি টার্মিনালে একাধিকবার সমস্যা দেখা দিলে সংকট আরও তীব্র হয়।

এর প্রভাব বিদ্যুৎ উৎপাদনেও পড়ে। একপর্যায়ে সারা দেশে সর্বোচ্চ ৩ হাজার ৭৬৭ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং দেখা দেয়। গ্যাসের অভাবে বিভিন্ন শিল্পকারখানার উৎপাদনও দীর্ঘদিন ব্যাহত হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, দীর্ঘদিন সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোতে স্বাভাবিক চাপ ফিরতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজ জানান, প্রথমে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের চাহিদা পূরণ করা হবে। এরপর ঢাকাসহ তিতাসের আওতাধীন অন্যান্য এলাকায় সরবরাহ বাড়ানো হবে।

তিনি আরও জানান, দীর্ঘদিন গ্যাস না থাকায় অনেক পাইপলাইনে শূন্যতা তৈরি হয়েছে। তাই নতুন সরবরাহ শুরু হলেও সব এলাকায় তাৎক্ষণিকভাবে স্বাভাবিক চাপ ফিরে আসবে না। বিদ্যুৎকেন্দ্রের বাড়তি বরাদ্দ বহাল রেখে অতিরিক্ত গ্যাস থেকে রপ্তানিমুখী শিল্পকারখানায় সরবরাহ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।