সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়সাকিবকে নিয়ে আগের নমনীয় অবস্থান আর নেই, ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিবকে নিয়ে আগের নমনীয় অবস্থান আর নেই, ক্রীড়া প্রতিমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
সাকিবকে নিয়ে আগের নমনীয় অবস্থান আর নেই, ক্রীড়া প্রতিমন্ত্রী

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। তবে তাকে ঘিরে সরকারের আগের নমনীয় অবস্থান এখন আর নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার, ৭ আগস্ট, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব দেশে ফেরার আগ্রহের কথা জানান। তিনি বলেন, সরকার নিরাপত্তা নিশ্চিত করলে দেশে ফিরে আদালতের বিচারসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত তিনি। নিজের বিরুদ্ধে আনা অভিযোগও অস্বীকার করেন সাকিব।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর থেকে সাকিব দেশে ফেরেননি। সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যম আয়োজনে ভার্চুয়ালি অংশ নেওয়ার পর তাকে ঘিরে নতুন করে বিতর্ক ও আলোচনা তৈরি হয়। ওই ঘটনার পর তার মাগুরার বাড়িতেও হামলা হয়।

সাকিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সরকার এতদিন তাকে মূলত একজন ক্রিকেটার হিসেবে বিবেচনা করে সহনশীল ও নমনীয় অবস্থান নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের পর সেই সুযোগ আর নেই বলে তিনি মনে করেন। দেশে ফিরলে সাকিবকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে দায়িত্ব নেওয়ার পর সাকিবের বিষয়টি দ্রুত আইনি প্রক্রিয়ায় সমাধান করে তাকে ক্রিকেটে ফেরানোর বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছিলেন আমিনুল হক। বর্তমানে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

রয়টার্সকে সাকিব জানান, অন্তর্বর্তী সরকারের সময় আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার দাবি অনুযায়ী মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। তবে কোনো সাড়া পাওয়া যায়নি। দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা করতে চান তিনি।

সাকিব আরও জানান, দেশে ফিরে নিজের বিদায়ী আন্তর্জাতিক সিরিজ খেলতে চান এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার আশা রয়েছে তার। তবে দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তাকেই প্রধান শর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।