সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

icon
দর্পণ টিভি লন্ডন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ আগস্ট সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয় এবং গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার দাস এবং হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মাস্টার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ ইলিয়াছ।

আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি আব্দুর রশিদ, এসএমসি সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ ইলিয়াছ এবং মাস্টার সিরাজুল ইসলাম। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনা বিকাশে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসির সহসভাপতি জালাল উদ্দিন। এছাড়া এসএমসির সদস্য আবিদা সুলতানা রুবি, আমিনুর রশীদ, নাজমা বেগম, সাবিনা বেগম ও লুকমান আহমদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ আসাদুজ্জামান। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এসএমসির সদস্যবৃন্দ, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।