সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়পে কমিশনের সভা বৃহস্পতিবার, বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত হতে পারে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

পে কমিশনের সভা বৃহস্পতিবার, বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত হতে পারে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

icon
দর্পণ টিভি লন্ডন
পে কমিশনের সভা বৃহস্পতিবার, বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত হতে পারে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে চলমান জটিলতা কাটাতে বৃহস্পতিবার আবারও পূর্ণ কমিশনের বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের পাশাপাশি গ্রেড কাঠামো এবং বিভিন্ন ভাতা-সুবিধা নিয়ে আলোচনা হবে। আলোচনায় সদস্যদের মধ্যে ঐকমত্য হলে কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র মতে, বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে বিদ্যমান গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব যেমন আলোচনায় থাকতে পারে, তেমনি গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৬ করার একটি মতও রয়েছে।

এদিকে কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে। বৈঠকে বাকি বিষয়গুলোতে সমঝোতা হলে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার সময়সূচিও নির্ধারণ হতে পারে।