রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে অভিযোগ ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে অভিযোগ ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

icon
দর্পণ টিভি লন্ডন
একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে অভিযোগ ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

জাতীয় সংসদে ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ ও সাংবিধানিক অধিকার নিয়ে সরকার দলীয় এক সদস্যের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা মহানগরী উত্তর।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের সভানেত্রী সাওদা ইয়াসমিন এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বশীলা মারজিয়া সিদ্দিকা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল তামিমা আফরোজ। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগরী পশ্চিম সেক্রেটারি মাহবুবা আক্তার, উত্তর সেক্রেটারি খাদিজা আক্তার, মহানগরী উত্তর নেত্রী ইকরা কবির বিন নুর এবং সদস্য নুসাইবা ফারিয়াহ খানসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ইসলাম ও ইসলামী মূল্যবোধের ওপর আঘাত হানছে। তারা আরও বলেন, ধর্মীয় পোশাক বিশেষ করে পর্দানশীন নারীদের টার্গেট করে বিভিন্ন ক্ষেত্রে হেনস্তা ও অবমাননা করা হচ্ছে, যা ব্যক্তি স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

তারা দাবি করেন, ধর্মীয় মূল্যবোধ চর্চা প্রতিটি নাগরিকের অধিকার হলেও শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ বিভিন্ন জায়গায় নারীরা বৈষম্য ও কটূক্তির শিকার হচ্ছেন। এ অবস্থায় সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ অঙ্গনে বোরকা ও হিজাব পরা নারী সংসদ সদস্যদের নিয়ে কটূক্তির ঘটনা অনভিপ্রেত এবং এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

মানববন্ধনে সভাপতির পক্ষ থেকে কয়েকটি দাবি ও প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা, ধর্মীয় পোশাকধারী নারীদের বিষয়ে যথাযথ সম্মান নিশ্চিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ রক্ষায় নীতিগত ব্যবস্থা গ্রহণ।

এছাড়া রাজনৈতিক দলগুলোকে নিজস্ব কাঠামোর মধ্যে নৈতিকতা চর্চা জোরদার করা, শিক্ষা পর্যায়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বৃদ্ধি এবং ব্যক্তি স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সবাই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে ব্যক্তি স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধকে সম্মান করবে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।