সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়হাসিনাকে পুশইন করুন দেখি কত সাহস গোলটেবিলে বক্তারা

হাসিনাকে পুশইন করুন দেখি কত সাহস গোলটেবিলে বক্তারা

icon
দর্পণ টিভি লন্ডন
হাসিনাকে পুশইন করুন দেখি কত সাহস গোলটেবিলে বক্তারা

সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে লোক ঠেলে পাঠানো অর্থাৎ পুশইন এবং সীমান্ত হত্যার ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সীমান্তে পুশইন ঠেকাতে নাগরিক ভাবনা শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। আলোচনায় বক্তারা দাবি করেন, সীমান্তে মুসলিমদের লক্ষ্য করে পুশইনের ঘটনা ঘটছে এবং বিষয়টি নিয়ে বাংলাদেশকে আরও কঠোর অবস্থান নিতে হবে।

বক্তারা বলেন, সীমান্ত হত্যার পাশাপাশি পুশইনের ঘটনাও মানবাধিকার লঙ্ঘনের শামিল। তারা ভারতের নীতির কঠোর সমালোচনা করে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন সোহেল, জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়া, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা আরও দাবি করেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সক্ষমতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে তারা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক ও সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দেন।

গোলটেবিলের সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। সমাপনী বক্তব্যে তিনি সীমান্ত ইস্যুতে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।