রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

icon
দর্পণ টিভি লন্ডন
চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ জুন ২০২৬) কক্সবাজারের চকরিয়ায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, বিগত ১৭ বছরে মহাসড়কটির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং আগের সরকারের সময়ে যেভাবে ছিল, সেভাবেই তা থেকে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর দেশের কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি লবণ চাষীদের জন্য ন্যায্য মূল্য নির্ধারণের পরিকল্পনার কথা উল্লেখ করেন, যাতে তারা উৎপাদনে লাভবান হতে পারেন।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয় বরং জনগণের কল্যাণের জন্য। দেশের প্রায় ২০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় চকরিয়া পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, খাল পুনঃখননের মাধ্যমে প্রায় সাড়ে আট হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার মেট্রিক টন কৃষি উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, কৃষি খাতকে জাতীয় বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকরা নগদ আড়াই হাজার টাকা প্রণোদনা পাবেন।

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নারী জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ এবং স্বাস্থ্যসেবায় স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

তিনি আরও জানান, হার্টের রিং ও কিডনি ডায়ালাইসিসের উপকরণের ওপর কর প্রত্যাহার করা হয়েছে, যাতে চিকিৎসা ব্যয় কমে আসে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, নতুন বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে এবং শুধু মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

সবশেষে তিনি বলেন, দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, বরং ২০ কোটি জনগণ এবং তাদের কল্যাণেই সরকারের সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।