শনিবার , ১৩ জুন ২০২৬
সাম্প্রতিক
ইরানের বিরুদ্ধে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ, জবাবের ইঙ্গিত ট্রাম্পের কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি টিআইবির আহ্বান ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর বাজেটের অভিযোগ নাহিদ ইসলামের রঙ, সুর ও উচ্ছ্বাসে শুরু বিশ্বকাপের মহাযজ্ঞ হাজারো মার্কিন নাগরিক কেন ছাড়ছেন নিজেদের নাগরিকত্ব ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, হামলার পরিকল্পনা স্থগিতের দাবি ট্রাম্পের তুরস্ককে শত্রু রাষ্ট্র হিসেবে আখ্যা দিলেন ইসরাইলি সংসদ সদস্য, বাড়ছে কূটনৈতিক উত্তেজনা মার্কিন হামলায় যুদ্ধবিরতি কার্যত অকার্যকর বলে দাবি ইরানের ৯নং ডৌবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবুল কালাম আজাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা কিনব্রিজ ও চাঁদনীঘাট এলাকাকে ছিলটি ঐতিহ্য চত্বর ঘোষণার দাবি মোবাইল সিমের ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব, সেবা হবে আরও সহজলভ্য ওসমানী বিমানবন্দর বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালুর দাবি ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার, স্বস্তিতে দেশের আইটি খাত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা বাজেট বাস্তবায়নের বড় বাধা দুর্নীতি ও অপচয়, মনে করেন অধিকাংশ শিক্ষার্থী এতিম ও পথশিশুদের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ, ময়মনসিংহে সমাজকল্যাণ মন্ত্রী সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন, সপ্তাহজুড়ে লোকসানের মুখে মূল্যবান ধাতু মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পৌর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা বিধিনিষেধের মধ্যেও আল আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমার নামাজ তামিলনাড়ু বিজেপিতে বড় ধাক্কা, দল ছাড়লেন সাবেক রাজ্য সভাপতি অন্নামালাই ইরান যুদ্ধের সময় আজারবাইজানে গোপন সামরিক উপস্থিতি ছিল ইসরাইলের, দাবি সিএনএনের জৈন্তাপুরের সাংবাদিক সুয়েব রানা পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ
হোমস্থানীয় সংবাদকিনব্রিজ ও চাঁদনীঘাট এলাকাকে ছিলটি ঐতিহ্য চত্বর ঘোষণার দাবি

কিনব্রিজ ও চাঁদনীঘাট এলাকাকে ছিলটি ঐতিহ্য চত্বর ঘোষণার দাবি

icon
দর্পণ টিভি লন্ডন
কিনব্রিজ ও চাঁদনীঘাট এলাকাকে ছিলটি ঐতিহ্য চত্বর ঘোষণার দাবি

সিলেট নগরের ঐতিহাসিক কিনব্রিজ, চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল ঘিরে গড়ে ওঠা এলাকাকে ছিলটি ঐতিহ্য চত্বর হিসেবে নামকরণের দাবি জানিয়েছে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ।

বৃহস্পতিবার ১১ জুন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে সংগঠনটি এ দাবি জানায়। একই সঙ্গে এলাকার নিরাপত্তা জোরদার এবং সমন্বিত সৌন্দর্যবর্ধন কার্যক্রম গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, সুরমা নদীর ওপর নির্মিত শতবর্ষী কিনব্রিজ, হযরত শাহজালাল রহ. এর স্মৃতিবিজড়িত চাঁদনীঘাট, পৃথিমপাশার জমিদার আলী আমজদের ঐতিহাসিক ঘড়ি এবং সংস্কৃতিচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র সারদা হল সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন দেশ ও বিদেশ থেকে আগত অসংখ্য দর্শনার্থী এসব স্থাপনা দেখতে আসেন।

তবে দীর্ঘদিন ধরে এলাকাটিতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, মাদকসেবন, অসামাজিক তৎপরতা এবং জননিরাপত্তাজনিত সমস্যার কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি সার্কিট হাউস সংলগ্ন সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের অবৈধ অবস্থান এবং চালকদের বেপরোয়া চলাচলের কারণে পথচারী ও দর্শনার্থীদের ভোগান্তি বাড়ছে বলেও স্মারকলিপিতে তুলে ধরা হয়। সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের ঘটনাও নগরবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে এলাকাটিকে ছিলটি ঐতিহ্য চত্বর ঘোষণা করার পাশাপাশি চার দফা প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবগুলো হলো, এলাকা থেকে ট্রাক, পিকআপ ও অন্যান্য ভারী যানবাহন স্থায়ীভাবে অপসারণ, সারদা হল প্রাঙ্গণ থেকে পার্কিং করা যানবাহন সরিয়ে নেওয়া, আইনশৃঙ্খলা রক্ষায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন এবং সরকারি উদ্যোগে সমন্বিত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প বাস্তবায়ন।

স্মারকলিপি গ্রহণ শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কিনব্রিজ, আলী আমজদের ঘড়ি, চাঁদনীঘাট ও সারদা হল সিলেটের গৌরব ও ঐতিহ্যের প্রতীক। এসব স্থাপনার সংরক্ষণ এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

তিনি বলেন, নাগরিক সমাজ ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। একই সঙ্গে ঐতিহ্যবাহী এলাকাগুলোকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব পরিবেশে গড়ে তুলতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ড. জহিরুল ইসলাম অচিনপুরী, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান নূর, সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, শাহ মো. আলী রব, আহমেদুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু, সহসাধারণ সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, আলাউদ্দিন হোসেন শাহ, সদস্য জুবের আহমদ সার্জন, সেবুল রেজা, সাংবাদিক এম এ ওয়াহিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও খবর
৯নং ডৌবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবুল কালাম আজাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা
৯নং ডৌবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবুল কালাম আজাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা
জৈন্তাপুরের সাংবাদিক সুয়েব রানা পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ
জৈন্তাপুরের সাংবাদিক সুয়েব রানা পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ
সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন জৈন্তাপুরের তিন সাংবাদিক
সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন জৈন্তাপুরের তিন সাংবাদিক
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ
জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বালু জব্দ ও নৌকা ধ্বংস
জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বালু জব্দ ও নৌকা ধ্বংস
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৫৭ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৫৭ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ
ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ভূমি অধিগ্রহণে বৈষম্যের অভিযোগ
ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ভূমি অধিগ্রহণে বৈষম্যের অভিযোগ
মৃত্যুশয্যায় কবি মোস্তাফিজুর রহমানের বিচার দাবি, লিখলেন আবেগঘন বার্তা
মৃত্যুশয্যায় কবি মোস্তাফিজুর রহমানের বিচার দাবি, লিখলেন আবেগঘন বার্তা