সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান উলামা মাশায়েখ পরিষদের

জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান উলামা মাশায়েখ পরিষদের

icon
দর্পণ টিভি লন্ডন
জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান উলামা মাশায়েখ পরিষদের

আগামী অর্থবছরের জন্য জনকল্যাণমুখী ও ইসলামিক মূল্যবোধসমৃদ্ধ বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদরা। তারা বলেছেন, বাজেট যেন অতিরিক্ত কর ও ঋণনির্ভর না হয়ে উৎপাদনশীল খাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করায়।

রোববার (২৪ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত প্রাক বাজেট সংলাপ উলামায়ে কেরামের ভাবনা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় বক্তারা বলেন, বাস্তবসম্মত বাজেট প্রণয়ন এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে জাকাতভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, তার দায়িত্বকালীন সময়ে চূড়ান্ত হওয়া মসজিদের বেতন কাঠামো এবং মডেল মসজিদের গেজেট দ্রুত কার্যকর করা প্রয়োজন। একই সঙ্গে ওয়াক্‌ফ সম্পদকে সরকারি ব্যবস্থাপনার আওতায় আনা এবং পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সংকটে থাকা ইসলামী ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া উচিত, যাতে দেশের ইসলামী অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জনগণের জীবনমান উন্নয়ন, ন্যায়ভিত্তিক অর্থনীতি এবং ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়নের আহ্বান জানান।

সংলাপে আরও বক্তব্য ও প্রস্তাব উপস্থাপন করেন মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার এমপি, জয়নুল আবেদীন এমপি, অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুল হালিম, নুরুল ইসলাম সাদ্দাম, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দীকি, অধ্যক্ষ ড. মাওলানা মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা।