মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকআহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে নিয়ে বই প্রকাশনা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে নিয়ে বই প্রকাশনা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
আহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে নিয়ে বই প্রকাশনা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রিটেনে বাংলা কমিউনিটির সুপরিচিত সংগঠক ও সমাজসেবক আহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে নিয়ে রচিত বায়োগ্রাফিমূলক গ্রন্থ এ মান অফ একশান এর প্রকাশনা অনুষ্ঠান সফল করতে লন্ডনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৯ মে সন্ধ্যা ৭টায় চ্যানেল এসের বোর্ডরুমে আয়োজিত সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, অতিথি ব্যবস্থাপনা, উপস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে ১৫ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।

সভায় শুরুতে চ্যানেল এস ও ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান, ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন খেতাবপ্রাপ্ত আহমেদ উস সামাদ চৌধুরী জেপি উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

আলোচনায় জানানো হয়, গ্রন্থটির বাংলা সংস্করণও বাংলাদেশ থেকে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে অনাড়ম্বর আয়োজনে একটি প্রকাশনা অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে। বইটির বাংলা অনুবাদের দায়িত্ব পালন করছেন তৌহিদ শাকিল।

সভায় বক্তারা বলেন, গত পাঁচ দশক ধরে যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন আহমেদ উস সামাদ চৌধুরী। ব্রিস্টল শাহজালাল জামে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় তার সক্রিয় ভূমিকার পাশাপাশি বাংলাদেশেও তিনি পারিবারিকভাবে প্রতিষ্ঠিত মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী মসজিদ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এবং সিলেট লিভার ফাউন্ডেশনসহ একাধিক সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে অবদান রেখে যাচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মের সামনে এসব কর্মকাণ্ড তুলে ধরতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন উপকমিটির সদস্যরা।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৬ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রাথমিক পরিচিতি তুলে ধরেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের প্রতিষ্ঠাতা মিছবাহ জামাল এবং চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার, সাহিত্যিক ও আবৃত্তিশিল্পী তৌহিদ শাকিল।

সভায় মতামত দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ জুবায়ের, বর্তমান সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হোসেন, গবেষক ফারুক আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী কারল, চ্যানেল এসের নিউজ এডিটর ও সিনিয়র প্রেজেন্টার রুপি আমিন, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, সিনিয়র নিউজ রিপোর্টার ও মৃধা শো উপস্থাপক রেজাউল করিম মৃধা, নতুনদিন অনলাইনের সম্পাদক পলি রহমান, কবি হাফসা ইসলাম, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ক্যারিয়ার অ্যাডভাইজার মুহি মিকদাদ এবং সমাজকর্মী মোহাম্মদ আলাউদ্দিন।

সভায় জানানো হয়, অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজন করা হবে। নতুন প্রজন্ম ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের সম্পৃক্ত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে মিডিয়া সহযোগিতার আশ্বাস দেন মুহাম্মদ জুবায়ের ও ব্যারিস্টার তারেক চৌধুরী। সমন্বয় কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে মুহি মিকদাদকে।

হলের ধারণক্ষমতার বিষয় বিবেচনায় প্রাথমিকভাবে প্রায় ১৫০ জন আমন্ত্রিত অতিথিকে নিয়ে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উপকমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন দায়িত্বও বণ্টন করা হয়।

আয়োজকরা জানান, অনুষ্ঠানটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় উপস্থাপন করা হবে। অনুষ্ঠানসংক্রান্ত পরবর্তী বিস্তারিত তথ্য এ মান অফ একশান বুক লঞ্চিং প্রোগ্রাম গ্রুপের মাধ্যমে জানানো হবে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত