বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর পূর্ণাঙ্গ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর ২০২৫–২৭ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন তালুকদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
১৮ মে বার্মিংহামের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে নব নির্বাচিত কমিটির সদস্যদের কার্যক্রমের জন্য দায়িত্ব ও লক্ষ্য নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ মারুফ। নব নির্বাচিত কোষাধ্যক্ষ গোলাম মস্তোফা লিমন ছাড়াও কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন সুহেল আহমেদ চৌধুরী, আব্দুল জলিল, সাইদুর রহমান সোহেল, ডা: সৈয়দ নাদির আহমেদ, বদরুল আলম, বাহার উদ্দিন, শাহ আলম শাকিল, নূরে আলম সিদ্দিকী, এনামুল হক, এবি চৌধুরী অপু, মোসলেহ উদ্দিন, মিসেস রাবেয়া বসরী, পথিক চৌধুরী, রিয়াদ রায়হান প্রমুখ।
নব নির্বাচিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন: সহ-সভাপতি ফারসু আহমেদ চৌধুরী, সৈয়দ নাদির আহমেদ, নোমান রাজা, সহ সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল, অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি বদরুল আলম, প্রেস ও পাবলিসিটি এনামুল হক, ইভেন্ট ও ফ্যাসিলিটিস সেক্রেটারি বাহার উদ্দিন, ইনফরমেশন ও রিসার্চ সেক্রেটারি মোসলেহ উদ্দিন, স্পোর্টস সেক্রেটারি আব্দুল বাসেত চৌধুরী অপু।
সংগঠনের বিভিন্ন আইনি কার্যক্রমের জন্য আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নূর আলম সিদ্দিকী কে। উল্লেখ্য, ১৯ এপ্রিল ২০২৬-এ সংগঠনের সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিয়া উদ্দিন তালুকদার সভাপতি ও গোলাম মস্তোফা লিমন কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন আতিকুর রহমান।
নব নির্বাচিত কমিটি সংগঠনের কার্যক্রমে নতুন উদ্যম এবং সম্প্রদায়-ভিত্তিক উদ্যোগ চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।