মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকআন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের প্রভাব বাড়ছে, চাপে ভারত : সাবেক র প্রধান

আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের প্রভাব বাড়ছে, চাপে ভারত : সাবেক র প্রধান

icon
দর্পণ টিভি লন্ডন
আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের প্রভাব বাড়ছে, চাপে ভারত : সাবেক র প্রধান

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর সাবেক প্রধান এএস দুলাত বলেছেন, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে পাকিস্তানের অবস্থান আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠছে। একই সময়ে ভারত ধীরে ধীরে কিছু ক্ষেত্রে কূটনৈতিক চাপে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দুলাত বলেন, দীর্ঘদিন ধরে ভারতের একটি ধারণা ছিল যে অভ্যন্তরীণ সংকটের কারণে পাকিস্তান দুর্বল হয়ে পড়বে। তবে বাস্তবে সেই পরিস্থিতি তৈরি হয়নি এবং পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কৌশলও প্রত্যাশিত সফলতা পায়নি।

তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তান সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে সক্ষম হয়েছে। বিশেষ করে আঞ্চলিক কূটনীতি ও মধ্যস্থতায় দেশটির অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে তিনি বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আলোচনায় রয়েছেন। দুলাত দাবি করেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে তার প্রশংসা করেছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক যোগাযোগে পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকা দেশটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তান এখন তুলনামূলকভাবে দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেদের উপস্থাপন করতে পারছে বলেও মত দেন তিনি।

কাশ্মীর পরিস্থিতি নিয়ে দুলাত বলেন, অঞ্চলটির মানুষের মধ্যে হতাশা, অনিশ্চয়তা ও বঞ্চনার অনুভূতি বাড়তে থাকায় সেখানে অস্থিরতা আরও গভীর হচ্ছে।

ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ প্রায় স্থবির হয়ে গেছে এবং সীমান্ত উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তিনি ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতের প্রসঙ্গও তুলে ধরেন। ওই সংঘাতের সময় পাকিস্তান ভারতের কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দুলাতের মতে, ওই ঘটনার পর আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা আরও দৃশ্যমান হয়ে উঠেছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত