মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকদলীয় চাপে সংকটে কিয়ার স্টারমার, পদত্যাগের সময়সীমা চাইলেন ৬০ এমপি

দলীয় চাপে সংকটে কিয়ার স্টারমার, পদত্যাগের সময়সীমা চাইলেন ৬০ এমপি

icon
দর্পণ টিভি লন্ডন
দলীয় চাপে সংকটে কিয়ার স্টারমার, পদত্যাগের সময়সীমা চাইলেন ৬০ এমপি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দল লেবার পার্টির ভেতর থেকেই তীব্র চাপের মুখে পড়েছেন। দলের অভ্যন্তরীণ বিরোধ ক্রমেই প্রকাশ্য রূপ নেওয়ায় তাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার নির্দিষ্ট সময়সীমা ঘোষণার আহ্বান জানিয়েছেন অন্তত ৬০ জন এমপি।

মঙ্গলবার ১২ মে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়ছে। বিদ্রোহী এমপিদের দাবি, আগামী জাতীয় নির্বাচনে দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক আস্থা তিনি তৈরি করতে পারেননি।

দলীয় এই চাপের মধ্যেই সোমবার সকালে এক বক্তব্যে কিয়ার স্টারমার স্পষ্ট করে জানান, তিনি পদত্যাগের কোনো পরিকল্পনা করছেন না। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে লেবার পার্টিকে শক্ত অবস্থানে রাখতে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং নেতৃত্ব ছাড়বেন না।

স্টারমার আরও বলেন, দেশ বর্তমানে রিফর্ম ইউকের মতো শক্ত প্রতিপক্ষের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থায় নেতৃত্ব পরিবর্তনের বিতর্কে না গিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখা প্রয়োজন।

তবে তার এই অবস্থান বিদ্রোহ থামাতে পারেনি। দলের বিভিন্ন পর্যায়ের এমপিরা প্রকাশ্যে নেতৃত্ব পরিবর্তনের দাবি জানাতে শুরু করেছেন। লেবার গ্রোথ গ্রুপের কো চেয়ার ক্রিস কার্টিস বলেন, বর্তমান নেতৃত্ব দেশের প্রত্যাশিত পরিবর্তন আনতে পারছে না এবং এখন নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সময় এসেছে।

বিদ্রোহী শিবিরে লেবার পার্টির প্রভাবশালী কয়েকজন নেতার সমর্থকরাও যুক্ত হয়েছেন বলে জানা গেছে। দলীয় সূত্রগুলো বলছে, স্থানীয় নির্বাচনে হতাশাজনক ফলাফল এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তা কমে যাওয়াই বর্তমান সংকটের বড় কারণ।

বার্মিংহাম এর্ডিংটনের এমপি পলেট হ্যামিল্টন বলেন, ভোটারদের একটি বড় অংশ জাতীয় ইস্যু ও দলীয় নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, এ পরিস্থিতি লেবার পার্টির জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।

সংকটের প্রভাব পড়েছে মন্ত্রিসভাতেও। সোমবার বিকেলে জুনিয়র ফ্রন্টবেঞ্চের তিন কর্মকর্তা পদত্যাগ করে নেতৃত্ব পরিবর্তনের পক্ষে অবস্থান নেন। পাশাপাশি ২০২৪ সালে নির্বাচিত নতুন এমপিদের মধ্যেও এ বিষয়ে অসন্তোষ বাড়ছে।

তবে দলের আরেকটি অংশ এখনই নেতৃত্ব পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের আশঙ্কা, অর্থনৈতিক অস্থিরতার সময়ে প্রধানমন্ত্রী পরিবর্তন করলে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়তে পারে এবং এর সুযোগ নিতে পারে বিরোধী দলগুলো।

ওয়েলউইন হ্যাটফিল্ডের এমপি অ্যান্ড্রু লুইন সতর্ক করে বলেন, তাড়াহুড়া করে নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিলে তা দল ও সরকারের ভাবমূর্তির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।

সব মিলিয়ে কিয়ার স্টারমার বর্তমানে তার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় পার করছেন। এখন নজর রয়েছে, তিনি দলীয় বিদ্রোহ সামাল দিতে পারেন কিনা, নাকি শেষ পর্যন্ত নেতৃত্ব হস্তান্তরের পথে হাঁটেন।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত