সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি, তবে বজ্রপাতে প্রাণহানি, বৃষ্টি বাড়ার আভাস

তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি, তবে বজ্রপাতে প্রাণহানি, বৃষ্টি বাড়ার আভাস

icon
দর্পণ টিভি লন্ডন
তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি, তবে বজ্রপাতে প্রাণহানি, বৃষ্টি বাড়ার আভাস

টানা তাপপ্রবাহের দমবন্ধ পরিস্থিতির মধ্যে দেশে বৃষ্টি নেমে স্বস্তি ফিরলেও বজ্রপাত ও জলাবদ্ধতায় নতুন করে দুর্ভোগ দেখা দিয়েছে।

রোববার ২৬ এপ্রিল বিকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়, যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের ৫১টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ২১টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রংপুরে সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সৈয়দপুরে ৭৮, তেতুলিয়ায় ৫৫, দিনাজপুরে ৫২, আরিচায় ৪৬, নারায়ণগঞ্জে ৪০ এবং রাজারহাটে ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

বৃষ্টির ফলে তাপমাত্রা কমে সাময়িক স্বস্তি নেমে এলেও দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানায়, কয়েকদিন ধরে চলমান তাপপ্রবাহের বিস্তৃতি উল্লেখযোগ্যভাবে কমে এখন শুধু রাঙামাটি, বান্দরবান ও লক্ষ্মীপুর অঞ্চলে সীমিত রয়েছে এবং তা দ্রুত প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে এবং তা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার আভাস দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীতে আকস্মিক বৃষ্টিতে জনজীবনে কিছুটা ভোগান্তিও দেখা দেয়। অফিস শেষে অনেককে রাস্তার পাশে আশ্রয় নিতে দেখা যায় এবং কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে যানজটের সৃষ্টি হয়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মৌসুমে অতীতের মতো দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সম্ভাবনা কম, কারণ মাঝেমধ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে সামনের দিনগুলোতে গরম কিছুটা কমে স্বস্তি বজায় থাকতে পারে।