সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়সীমান্তে অপরাধ দমনে ১৯ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা: লালাখাল বিওপিতে সচেতনতামূলক সভা

সীমান্তে অপরাধ দমনে ১৯ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা: লালাখাল বিওপিতে সচেতনতামূলক সভা

icon
দর্পণ টিভি লন্ডন
সীমান্তে অপরাধ দমনে ১৯ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা: লালাখাল বিওপিতে সচেতনতামূলক সভা

সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী লালাখাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ এপ্রিল দুপুরে লালাখাল বিওপি প্রাঙ্গণে আয়োজিত এই জনসচেতনতামূলক সভায় ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের পিএসসি উপস্থিত ছিলেন।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিজিবির এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।

সভায় লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের পিএসসি বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা বিজিবির নাম ব্যবহার করে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, কেউ যদি বাহিনীর নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা দাবি করে তবে তাকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সঠিক তথ্য ও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিজিবি আপসহীন ভূমিকা পালন করবে।

একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিজিবি সদস্যদের কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়ে সীমান্ত সুরক্ষায় বিজিবির এই পদক্ষেপকে সময়োপযোগী হিসেবে অভিহিত করেন।

উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য স্থানীয় জনগণের মাঝে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করেছে। সীমান্ত অপরাধ প্রতিরোধে তারা বিজিবিকে সার্বিক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেন।

এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।