রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়রাষ্ট্রের ক্ষতির অভিযোগে অফিস সহায়ককে পুলিশের হাতে তুলে দিলেন অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের ক্ষতির অভিযোগে অফিস সহায়ককে পুলিশের হাতে তুলে দিলেন অ্যাটর্নি জেনারেল

icon
দর্পণ টিভি লন্ডন
রাষ্ট্রের ক্ষতির অভিযোগে অফিস সহায়ককে পুলিশের হাতে তুলে দিলেন অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি মামলার নথি আদালতে উপস্থাপন না করে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগে অ্যাটর্নি জেনারেল অফিসের এক কর্মচারীকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো রুহুল কুদ্দুস কাজল অফিস সহায়ক মো ইমরান হোসেনকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

একই ঘটনায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো নাসির উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে করা একটি গুরুত্বপূর্ণ রিটের ফাইল আদালতে উপস্থাপন করা হয়নি। এর ফলে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতে রাষ্ট্রপক্ষের বক্তব্য তুলে ধরতে পারেননি।

বিষয়টি সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের নজরে এলে তারা লিখিতভাবে অভিযোগ করেন। পরে প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, অভিযুক্ত কর্মচারী উদ্দেশ্যমূলকভাবে ফাইলটি আদালতে উপস্থাপন করেননি। এতে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। অভিযোগে এটিকে সরকারি কর্মচারীর শৃঙ্খলা বিধিমালা পরিপন্থি গুরুতর অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে একই মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পর বিচারপতি মো রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর ফলে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান পদে নিয়োগ পরীক্ষা আয়োজনের আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।