রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়অনলাইনে সবচেয়ে বেশি সরকারি চাকরির তথ্য খোঁজেন দেশের তরুণরা

অনলাইনে সবচেয়ে বেশি সরকারি চাকরির তথ্য খোঁজেন দেশের তরুণরা

icon
দর্পণ টিভি লন্ডন
অনলাইনে সবচেয়ে বেশি সরকারি চাকরির তথ্য খোঁজেন দেশের তরুণরা

দেশের তরুণ-তরুণীদের মধ্যে ইন্টারনেট ব্যবহার দিন দিন বাড়লেও তাদের অনুসন্ধানের প্রধান লক্ষ্য হিসেবে উঠে এসেছে সরকারি চাকরির তথ্য।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক জরিপে এ চিত্র তুলে ধরা হয়েছে।

জরিপ অনুযায়ী, দেশের ৬৪ দশমিক ২ শতাংশ তরুণ অনলাইনে সবচেয়ে বেশি সরকারি চাকরির তথ্য খোঁজেন। এর পরেই রয়েছে ক্রীড়া বিষয়ক তথ্য, যা ৪৯ দশমিক ৮ শতাংশ ব্যবহারকারীর আগ্রহের তালিকায় রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশে প্রতিদিন অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন ৭২ দশমিক ৪ শতাংশ মানুষ। মোট জনসংখ্যার মধ্যে ৫৩ দশমিক ৪ শতাংশ ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহার করছেন।

তবে শহর ও গ্রামের মধ্যে ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য রয়েছে। শহর এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর হার ৭৫ দশমিক ৭ শতাংশ হলেও গ্রামে তা ৪৩ দশমিক ৬ শতাংশ।

ডিজিটাল দক্ষতার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। জরিপে দেখা যায়, ৮৪ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী কপি পেস্টের মতো মৌলিক কাজ করতে পারলেও উন্নত দক্ষতায় পিছিয়ে রয়েছেন অনেকে।

অন্যদিকে, সাইবার নিরাপত্তা বিষয়ে কিছু ইতিবাচক প্রবণতাও দেখা গেছে। ৭৮ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, তারা সাইবার আক্রমণের শিকার হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। তবে ৫০ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারীর কাছে ভাইরাস ও ম্যালওয়্যার সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে।

এ ছাড়া উচ্চমূল্যের কারণে ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকেন, যা ডিজিটাল অন্তর্ভুক্তির পথে একটি বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে।

জরিপের তথ্য বলছে, দেশে ইন্টারনেট ব্যবহারের বিস্তার ঘটলেও দক্ষতা বৃদ্ধি, সাশ্রয়ী সেবা নিশ্চিতকরণ এবং শহর গ্রাম বৈষম্য কমানো এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।