রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

icon
দর্পণ টিভি লন্ডন
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার ২০২৬ গ্রহণ করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাজধানীতে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচার বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন মাধ্যমের মাধ্যমে দেশীয় সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন হানিফ সংকেত। তার উপস্থাপনায় ইত্যাদি অনুষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।

১৯৮৯ সালে বিটিভিতে অনুষ্ঠানটির যাত্রা শুরু হয় এবং সময়ের সঙ্গে এটি দেশের অন্যতম প্রভাবশালী সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে।

হানিফ সংকেত বহুমুখী প্রতিভার অধিকারী। উপস্থাপনা ছাড়াও তিনি নির্মাতা, লেখক, প্রযোজক, গায়ক ও সুরকার হিসেবে সমান দক্ষতা দেখিয়েছেন।

এর আগে তিনি একুশে পদকসহ বিভিন্ন জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। এবার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পুরস্কার অর্জনের মাধ্যমে তার দীর্ঘদিনের সাংস্কৃতিক অবদান নতুন করে স্বীকৃতি পেল।