রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়তাপপ্রবাহের পর স্বস্তির বার্তা, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

তাপপ্রবাহের পর স্বস্তির বার্তা, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

icon
দর্পণ টিভি লন্ডন
তাপপ্রবাহের পর স্বস্তির বার্তা, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে টানা তাপপ্রবাহের দাপটের পর অবশেষে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে দেশের সব বিভাগেই বৃষ্টিপাত বাড়তে পারে এবং তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে।

বুধবার ১৫ এপ্রিল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং এতে চলমান তাপদাহ কিছুটা প্রশমিত হবে।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় তাপমাত্রা তুলনামূলক বেশি ছিল।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সিরাজগঞ্জ, পাবনা ও চুয়াডাঙ্গাসহ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে অবস্থান করে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে সীমিত আকারে বৃষ্টিপাতও হয়েছে কয়েকটি এলাকায়। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টির ধারা শনিবার পর্যন্ত কমবেশি অব্যাহত থাকতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে এবং গরমের তীব্রতা কিছুটা কমবে।

তবে রবিবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এজন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।