এনআইডির মহাপরিচালক হুমায়ুন কবীর জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার ১৫ এপ্রিল নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, এ বিষয়ে গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক প্রয়োজনেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।