রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়আজ স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

icon
দর্পণ টিভি লন্ডন
আজ স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার ২০২৬ আজ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা তুলে দেবেন।

এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, শিক্ষা ও সমাজগঠনে অবদানের জন্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

ব্যক্তিগত পর্যায়ে অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, সংগীত, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিরা।

প্রতিষ্ঠান হিসেবে মনোনয়ন পেয়েছে মুক্তিযুদ্ধ, চিকিৎসা, পল্লী উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা কয়েকটি স্বনামধন্য সংগঠন।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে বিবেচিত। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে।

পুরস্কারপ্রাপ্তরা নগদ অর্থ, স্বর্ণপদক, পদকের অনুকৃতি এবং সম্মাননাপত্র পেয়ে থাকেন।