রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়তিন দিনের সফরে ভোলা যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

তিন দিনের সফরে ভোলা যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

icon
দর্পণ টিভি লন্ডন
তিন দিনের সফরে ভোলা যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তিন দিনের সরকারি সফরে নিজ জেলা ভোলায় যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জেলা সফর হওয়ায় স্থানীয় পর্যায়ে বিশেষ গুরুত্ব বহন করছে।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে ভোলার উদ্দেশে যাত্রা করবেন এবং বিকেলে ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।

সফরের প্রথম দিন বিকেলে লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন স্পিকার। পরদিন শুক্রবার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে তার সম্মানে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সফরের শেষ দিন শনিবার সকালে ভোলা সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন তিনি। এ বৈঠকে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

তিন দিনের এই সফর শেষে একই দিন তিনি ঢাকায় ফিরে আসবেন বলে জানা গেছে।

এদিকে স্পিকারের সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও এ সফর ঘিরে আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।