রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান, মানব পাচার ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণেও জোর

মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান, মানব পাচার ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণেও জোর

icon
দর্পণ টিভি লন্ডন
মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান, মানব পাচার ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণেও জোর

দেশব্যাপী মাদক নির্মূলে খুব শিগগিরই বিশেষ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, মঙ্গলবার ১৪ এপ্রিল কক্সবাজারের টেকনাফে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সরকার মাদকমুক্ত বাংলাদেশ গড়তে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এ বিষয়ে কার্যকর সমাধান খুঁজতে সরকার গবেষণা চালিয়ে যাচ্ছে এবং শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মানব পাচার প্রসঙ্গে তিনি জানান, দেশের কিছু সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার অঞ্চলে এ সমস্যা বেশি দেখা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট বাহিনীকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্দিষ্ট পয়েন্টগুলোতে শক্ত নজরদারি এবং সমন্বিত অভিযানের মাধ্যমে মানব পাচারসহ সব ধরনের অপরাধ দমনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।