সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়অতীতের চেয়ে উন্নত হজ ব্যবস্থাপনার নির্দেশ ধর্মমন্ত্রীর

অতীতের চেয়ে উন্নত হজ ব্যবস্থাপনার নির্দেশ ধর্মমন্ত্রীর

icon
দর্পণ টিভি লন্ডন
অতীতের চেয়ে উন্নত হজ ব্যবস্থাপনার নির্দেশ ধর্মমন্ত্রীর

চলতি বছরের হজ ব্যবস্থাপনাকে অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও সুষ্ঠু ও উন্নত করার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার ৯ এপ্রিল বিকেলে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তি জড়িত, তাই এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য হবে না। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম হজ, ফলে আয়োজনকে সর্বোচ্চ মানসম্পন্ন করতে হবে।

হজযাত্রীদের সেবা প্রসঙ্গে তিনি বলেন, তাদেরকে আল্লাহর মেহমান হিসেবে সম্মান ও আন্তরিকতার সঙ্গে দেখভাল করতে হবে। সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।

এ সময় ধর্মমন্ত্রী আরও জানান, যেসব দপ্তর ও সংস্থা ভালো সেবা প্রদান করবে, তাদের পুরস্কৃত করা হবে।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা নিজ নিজ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন এবং সমন্বিতভাবে হজ ব্যবস্থাপনা সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।