প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার ৯ এপ্রিল জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকটি সৌজন্যমূলক হলেও এতে দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের সাক্ষাৎ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।