রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়তামাবিলে হাইওয়ে পুলিশের বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

তামাবিলে হাইওয়ে পুলিশের বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
তামাবিলে হাইওয়ে পুলিশের বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটের তামাবিল হাইওয়ে থানায় বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় থানা ভবনের হল রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম।

মতবিনিময় সভার পূর্বে প্রধান অতিথি তামাবিল হাইওয়ে থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দাপ্তরিক শৃঙ্খলা ও পুলিশ সদস্যদের কর্মতৎপরতা পর্যবেক্ষণ করেন। এর আগে প্রধান অতিথি থানা প্রাঙ্গণে পৌঁছালে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ও তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রধান অতিথিকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। প্রধান অতিথির দিকনির্দেশনা অনুযায়ী আধুনিক, দক্ষ ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সিলেট রিজিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, মহাসড়কে দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই হাইওয়ে পুলিশের মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সড়ক নিরাপত্তায় আধুনিক ও কার্যকর উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে হাইওয়ে পুলিশ সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং সেবার মান বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে মঙ্গলবার সকালে হাইওয়ে পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেন এবং আয়োজিত বিশেষ এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ডিআইজি ইমতিয়াজ আহমেদ জানান, হাইওয়ে থানার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে পুলিশ সদস্য সংখ্যাও বাড়বে। সড়ক নিরাপত্তায় এই ধরনের সময়োপযোগী উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন ও মতবিনিময় শেষে প্রধান অতিথি মহাসড়ক ব্যবস্থাপনাসহ পুলিশের কল্যাণকর বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।